ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন হারুনুর রশিদ উপজেলার সুবিদপুর পূর্ব ও পশ্চিম ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) দিনব্যাপী উপজেলার উভারামপুর, কাইতাড়া, নুরপুর ও কামতা, শোল্লা, সাহার বাজার এলাকায় নেতা-কর্মীদের সাথে নিয়ে এ গণসংযোগ ও পথসভা করেন।
এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্য বলেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা সবসময় দেশের মানুষের কথা চিন্তা করে। যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সময় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
পরে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সবার কাছে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম জেড আই জহির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছুল আলম সূর্য, সদস্য সোহাগ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের সদস্য হাছান পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুর পাটওয়ারী রুবেল, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল বাসার প্রমূখ।

এস. এম ইকবাল