প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ । ১২:১২ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহরের মিম বনফুলকে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর শহরের হকার্স মার্কেটের সম্মুখে অবস্থিত মিম বনফুলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ   নাজমুল হুদা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
কাগজপত্রের একাধিক অনিয়মের অভিযোগে এই জরিমানা করা হয়। ২০১৮ সালের  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন এর ৩১ ও ২৭ ধারায় এই জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআই কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক পরিতোস চন্দ্র তালুকদারসহ মডেল থানা পুলিশ।
উল্লেখ্য এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও একাধিক অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়। তারপরে ও কাগজ পত্রের অনিয়ম এখনো সুদ্ধ করা হয়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন