কচুয়ায় কৃষকদের সেচ দক্ষতা বাড়াতে পানি ব্যবহারকারী গ্রুপের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া (ক্ষুদ্রসেচ) বিএডিসির উপ-সহকারি প্রকৌশলী আয়োজনে মঙ্গলবার (২৭ জানুয়ারি ) সকাল ১০টায় উপজেলা বিএডিসির সেচ প্রকল্প অফিসের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল।
program on Agriculture and Rural Transformation for Nutrition Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) BADC part-শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ৫০ কৃষক/কৃষাণী অংশগ্রহণ করে।
প্রশিক্ষণ কর্মসূচিতে অগভীর সেচ স্কিমের কৃষকদের ভূগর্ভস্থ পানির সর্বোত্তম ব্যবহার, উন্নত সেচ ব্যবস্থাপনা ও পানির অপচয়রোধকল্পে সেচ নিয়ন্ত্রণ পাইপ (AWD প্রযুক্তি) ব্যবহারকরণের নিয়মাবলী, উপকারিতা, ফসলের পরিচর্যা, বিভিন্ন ফসলে সেচ প্রদান পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এবং প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সেচ নিয়ন্ত্রণ পাইপ (AWD কিট) বিতরণ করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ শহীদুল্লাহ, উপজেলা বিএডিসির সেচ অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভূঁইয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা সহকারি কৃষি সম্প্রচার অফিসার বিজয় কুমার দেব উপস্থিত ছিলেন।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া