আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ভড়ঙ্গারচর হাওলাদার বাড়িতে ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জসিন উদ্দিন মেহেদী।

শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোরশেদ আলম শাহীন হাওলাদার ও ইউনিয়ন কৃষকদলের সভাপতি সার্ভেয়ার আব্দুল হামিদ এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, জেলা যুবদল নেতা ফাহিম হোসেন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল মল্লিক, ৮নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ মিজি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ইউনিয়ন মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন