প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ । ১২:১৩ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যারাই ক্ষমতায় গিয়েছে উন্নয়নের নামে পকেট ভারী করেছে : হাতপাখার প্রার্থী জয়নাল আবেদিন

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন দিনব্যাপী ব্যাপক নির্বাচনী গণসংযোগ,পথসভা করেছেন।
বুধবার (২৯ জানুয়ারি ) তিনি সকাল থেকে ১২ নং হানারচর ইউনিয়নের ফেরিঘাট, হরিনা বাজার বিকেলে ১০ নং মডেল লক্ষ্মীপুর এর বহরিয়া বাজার লক্ষ্মীপুর বাজারে দিনব্যাপী হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।
পথসভায় হাতপাখার প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন,গত ৫৪ বছরে দুর্নীতির কারণে দেশে কাঙ্খিত উন্নয়ন হয়নি। যারাই ক্ষমতায় গিয়েছে উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে। প্রচলিত আইন এবং ক্ষমতার লোভের কারণেই দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। এ অঞ্চলের মানুষ আর পুরনো বন্দোবস্তে দেশ পরিচালনা চায়না। মানুষের বিশ্বাস, ইসলামী আন্দোলনকে ক্ষমতায় নিতে পারলে মানুষ দুর্নীতির অভিশাপ থেকে মুক্তি পাবে ।
তিনি আরো বলেন হানারচর লক্ষ্মীপুর ইউনিয়নে হাতপাখার গণজোয়ার বইছে। বেশিরভাগ ভোটার বিশেষ করে নারী ও তরুন ভোটারদের প্রথম পছন্দ হাতপাখা।আগামী নির্বাচনে আমি শতভাগ বিজয়ের আশাবাদী।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ ,ইসলামী আন্দোলনের চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারী মজিবুর রহমান, সদর উপজেলা যুব আন্দোলন সভাপতি হাবিবুর রহমান শেখ,হানারচর ইউনিয়ন ইসলামী আন্দোলন সভাপতি সফিকুল ইসলাম,লক্ষ্মীপুর ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা মনিরুজ্জামান।
এছাড়াও ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন