প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ । ১২:২১ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সৌদি প্রবাসী ইউসুফ গাজীর উদ্যোগে শাহমাহমুদপুরে ধানের শীষের উঠান বৈঠক

মাসুদ হোসেন
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গাজী বাড়িতে ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।
ইউনিয়নের ২নং ওয়ার্ড গাজী বাড়ির বাসিন্দা সৌদি আরব প্রবাসী ইউসুফ গাজীর উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি সার্ভেয়ার আব্দুল হামিদ। ৮নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ মিজির পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোরশেদ আলম শাহীন হাওলাদার, যুবদল নেতা মাহবুব মোল্লা, ইউনিয়ন মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী, ২নং ওয়ার্ড শ্রমিকদল নেতা সুমন সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন