প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ । ১২:৩৫ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, যন্ত্রপাতি জব্দ

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত ১টা থেকে ২টা পর্যন্ত শাহরাস্তি পৌরসভার  ১২ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও দক্ষিণ বিশারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  হিল্লোল চাকমা। অভিযানে অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত একটি বেকু মেশিনের ব্যাটারি ও কয়েকটি যন্ত্রপাতি জব্দ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর শাহরাস্তি ক্যাম্পের অফিসার ইনচার্জসহ সদস্যগণ এবং উপজেলা আনসার সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, “কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।
জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন