শাহরাস্তি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি সেনা ক্যাম্পের মেজর ফাহমী ও ক্যাপ্টেন আসমাউল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদুর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোতালেব খান এবং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আবুল হাসান,আইসিটি অফিসার মোঃ শাহজাহান।
সভায় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ডা. মো. আব্দুর রাজ্জাক, মো. মোশারফ হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. মাহাতাব উদ্দিন হেলাল ও ইঞ্জিনিয়ার মো. আলম বেলাল।
এছাড়া প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ লিটন এবং জোবায়দুল কবির বাহাদুর, এছাড়াও কুরফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির,মেহের ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ জিয়াউদ্দিন চৌধুরী,নিজমেহের মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন,মেহের হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান,গণমাধ্যমকর্মী মইনুল ইসলাম কাজল ও মো. মাসুদ রানা, মোহাম্মদ রুহুল আমিন তরুণ সভায় অংশ নেন।
সভায় বক্তারা মাদক, বাল্যবিয়ে, কিশোরগ্যাং, সামাজিক অস্থিরতা, মোটরবাইক ও বালুবাহী ট্রাক চলাচল, জনস্বাস্থ্য ঝুঁকি, চুরি-ডাকাতি এবং চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজে গাফিলতির অভিযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে আরও সজাগ ও দায়িত্বশীল হতে হবে।
বর্তমান পরিস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাই একমত পোষণ করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের মতবিনিময় সভাকে সময়োপযোগী ও কার্যকর উল্লেখ করে ধন্যবাদ জানান।

মোঃ মাসুদ রানা