প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ । ৯:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দাঁড়িপাল্লা ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চাঁদপুর বালিয়ায় দিনব্যাপী গণসংযোগ, পথসভা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী, জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ শাহজাহান মিয়া দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে কর্মসূচি শুরু হয়। পরে ইছলী ঘাট, ঢালীর ঘাট, বালিয়া বাজার, ফরক্কাবাদ বাজারসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ধারাবাহিকভাবে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে এডভোকেট মোঃ শাহজাহান মিয়া স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এস. এ. এম. মিজানুর রহমান খান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুস শুক্কুর মোস্তান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তামিম খান, পৌর আহ্বায়ক ও জাতীয় ছাত্র শক্তি চাঁদপুর জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিয়াম পাটওয়ারী, মুখ্য সংগঠক মোঃ কামরুলসহ বালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ সুলতান মাহমুদ, নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন পাটওয়ারী, মাওলানা সোলেমান মীর, সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ খান, সেক্রেটারী মোঃ সাহাদাত হোসাইন, মাওলানা মামুনুর রশিদ, তথ্য সম্পাদক মোঃ হোসাইন বকাউলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ ও উঠান বৈঠকগুলোতে বালিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা এলাকায় নির্বাচনী আগ্রহ ও উৎসাহের প্রতিফলন বলে জানান আয়োজকরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন