প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ধানের শীষের পক্ষে উজ্জ্বল ফরাজীর গণসংযোগ

মনিরুল ইসলাম মনির

চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক মোঃ উজ্জ্বল ফরাজী।

রবিবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার বিভিন্ন গ্ৰামে, সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

চাঁদপুর-২ (মতলব উত্তর -দক্ষিণ) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের সমর্থনে এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন

গণসংযোগকালে ছেংগারচর পৌরসভার বিভিন্ন এলাকায় পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মোঃ উজ্জ্বল ফরাজী। এ সময় ভোটারদের কাছে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

মোঃ উজ্জ্বল ফরাজী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চাঁদপুর-২ আসনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান বলেই আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনকে‌ মনোনয়ন দিয়েছেন।

এ সময় তিনি বলেন, দেশের মানুষ আজ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মতলব উত্তর ও দক্ষিণকে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে ধানের শীষে ভোট চান। তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন