প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে গুপ্তদের কাছ থেকে সকলে সতর্ক থাকুন : এহছানুল হক মিলন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
চাঁদপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, সম্মানিত কচুয়াবাসী ভাই ও বোনেরা,বিগত নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে তিন তিনবার জাতীয় সংসদে পাঠিয়েছেন। আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।
আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে আপনারা আবারও আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
রোববার কচুয়ার দুর্গাপুর বাজারে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
মিলন বলেন, জামায়াতে ইসলামী একটি গুপ্তচর দল। তারা তাদের অবস্থান বুঝে ফেলেছে। যার জন্য নির্বাচনের দিন তারা ভাড়াটিয়া লোক এনে বিশৃঙ্খলা করার অপচেষ্টা করছে। গুপ্তচরদের কাছ থেকে আপনারা সকলে সতর্ক থাকবেন।
তিনি আরো বলেন,কচুয়ার মানুষ অত্যন্ত ভদ্র ও শান্ত। যদি কেউ কোন রকমের বিশৃঙ্খলা করার চেষ্টা করে কচুয়ার শান্তিপ্রিয় মানুষ তাদের ছেড়ে দিবেনা।
পরে তিনি বিতারা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বাইছারা বাজারে পথসভায় বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার মামুনুর রশিদ মোল্লা, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, কচুয়া উপজেলা উত্তর আঞ্চলিক বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজি, কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার, কচুয়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান মোল্লা, ৩ নং বিতারা ইউপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম শিকদার, ৩ নং বিতারা ইউপির সভাপতি সহিদ ভুইয়া, অধ্যক্ষ আব্দুল মান্নান মাষ্টার, কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, দুর্গাপুর কেন্দ্র কমিটির আহ্বায়ক রফিজ উদ্দিন প্রধান, সদস্য সচিব আবুল কালাম গাজী, যুবদলের কেন্দ্র আহ্বায়ক সাইফুল ইসলাম প্রধান, সদস্য সচিব জুয়েল রানা,ওয়ার্ড যুবদলের সভাপতি আলী আশ্বাদ ভূঁইয়া, যুবদল নেতা সাখাওয়াত প্রধান, সোহাগ গাজী, আল-আমিন গাজী, জাহিদুল ইসলাম লিমন, আলামিন মোল্লা,মুক্তার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন মানিক, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জুবায়ের, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদল নেতা হান্নান গাজী, আনিসুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন