প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

একটি দল বাংলাদেশের মানুষের সাথে মুনাফিকি করছে : এড. সলিম উল্লাহ সেলিম

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইনের আয়োজনে পৌর ৮নং ওয়ার্ডের ধানের শীষের বিশাল নির্বাচনী উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় শহরের কোড়ালিয়া এলাকায় আয়োজিত এই উঠোন বৈঠক জনসমুদ্রে পরিণত হয়। উঠোন বৈঠকে কেন্দ্র করে ৮নং ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লা এবং আশপাশের এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ খন্ড খন্ড মিছিল নিয়ে অনুষ্ঠানের স্থলে সমাগত হয়।
উপস্থিত ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে নারী ভোটারদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। তারা সকলে মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে আগামী ১২ই ফেব্রুয়ারি শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পৌর এলাকায় সর্বোচ্চ ভোটে বিজয়ী করার অঙ্গীকার করেন।
এছাড়াও উঠান বৈঠকে স্থানীয় বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা মহিলা দলের সহ-সভাপতি নাইমা মোশারফ, সাধারণ সম্পাদক এডভোকেট শীরিন সুলতানা মুক্তা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম তার বক্তব্যে বলেন, চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এই আসনে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে তার নীতি, আদর্শ এবং সততার পরীক্ষা দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সবাই তাকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করব।

তিনি আরো বলেন, একটি দল বাংলাদেশের মানুষের সাথে মুনাফিকি করছে। তারা ভোটের জন্য ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। আপনারা তাদের ফাঁদে পা দিয়ে বিভ্রান্ত হবেন না। বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই আপনাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্বাণ হবে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন তার বক্তব্য বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি সামাজিক এবং অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী। তারপরেও এই এলাকার ছেড়ে আমি যাইনি। আমার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও আপনাদের মাঝে ফিরে এসেছে।

আপনাদের সুখে-দুখে সব সময় পরিবারের সদস্য হিসেবে পাশে থেকেছি। আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে, আগামী ১২ই ফেব্রুয়ারি চাঁদপুর পৌরসভার মধ্যে এই ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করবেন। শেখ ফরিদ আহমেদ মানিক আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে তিনি চাঁদপুরকে একটি সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলবেন। তার সেই স্বপ্ন পূরণে আমার সম্মানের দিকে তাকিয়ে হলেও আপনারা এই ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন।

৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি সভাপতি খোকন মিজির সভাপতিতে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হালদারের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবীন, ৮ নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক দীন মোহাম্মদ জিল্লু, জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুল আলম সূর্য, ছাত্রনেতা ঐশ্বর্য প্রমুখ।

এসময় জেলা এবং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন