ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি ব্যাপক গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা সবাই একত্রিত হয়েছি আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার জন্য। ধানের শীষের জন্য সবাই মিলে একসাথে কাজ করতে হবে। ধানের শীষের জয়যুক্ত হলে এই রামপুর ইউনিয়নের নদী ভাঙ্গন রোধ সহ রাস্তা-ঘাট হয়ে যাবে। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উন্নয়নমূলক অনেক কিছু দৃশ্যমান দেখবেন ইনশাআল্লাহ। সবাই সকাল সাড়ে ৭টার মধ্যে ভোট কেন্দ্রে আসার এবং ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
তিনি আরো বলেন, বিগত সরকার জুলুমের কারণে দেশ থেকে পালিয়েছেন। জুলুম কারীকে আল্লাহ পছন্দ করেন না। আপনাদের ভোট আগের দিন নিয়ে গেছে এটা তো জুলুমেরই অংশ। ভোট সবাই দিবেন যাতে করে যেন ভোট মিস না হয়। এই এলাকার অনেক সমস্যা আছে। এমনও দেখা গিয়েছে বাড়িতে পুকুর নেই, অথচ ঘাটলার বরাদ্দ এনে সব টাকা চোর বাটপাররা খেয়ে ফেলত। আগামীতে আর এ সুযোগ দেওয়া হবে না।
ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড খান বাড়ির সামনে থেকে পথসভা শুরু করেন। এরপর থেকে তিনি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দাস বাড়ির সামনে উঠান বৈঠক, ১নং ওয়ার্ড বেপারী বাড়ি, চান্দেরবাগ উত্তর দাস বাড়ির মন্দিরের সামনে উঠান বৈঠক ও রাঢ়িরচর মুন্সি বাড়ির সামনে পথ সভা, ৩নং ওয়ার্ড মনিহার সর্দার বাড়ির সামনে উঠান বৈঠক ও বাঁশতলা উত্তর মনিহার মোড়ে পথসভা, ২নং ওয়ার্ড উত্তর কামরাঙা প্রাথমিক বিদ্যালয়ের সামনে উঠান বৈঠক ও কামরাঙা আব্দুস সালাম পাটওয়ারী বাড়ির সামনে পথ সভা, ৪নং ওয়ার্ড উত্তর বড় সুন্দর প্রাথমিক বিদ্যালয়ের সামনে উঠান বৈঠকের মধ্য দিয়ে উক্ত কর্মসূচি সম্পন্ন হয়।
রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম হোসেন পাঠানের সভাপতিত্বে বিভিন্ন উঠান বৈঠক ও পথ সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, সহ-প্রশিক্ষক বিষয়ক সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা সুপ্ত, ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী, উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও রামপুর ইউনিয়নের সমন্বয়ক আবু তাহের খোকন প্রমূখ।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ এর পরিচালনায় অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার, চাঁদপুর জেলা যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হানিফ কাকন, ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন রানা, ইউনিয়ন যুবদলের সভাপতি জুলহাস বেপারী, সাধারণ সম্পাদক কাউসার পাটওয়ারী রুবেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব হোসেন, সদস্য সচিব শাহাদাত হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহাদী, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ, ছাত্রনেতা নেছার আহমেদ, ইউনিয়ন তাঁতীদলের সাবেক আহবায়ক মো. মহসিন গাজী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম বেপারী সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন