প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:২০ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর থেকে দৈনিক নয়া প্রভাত পত্রিকার আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধি

‘বস্তুনিষ্ঠতায় আপোসহীন’ স্লোগানকে ধারণ করে আত্মপ্রকাশ করলো দৈনিক নয়া প্রভাত পত্রিকা। এই উপলক্ষ্যে সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চাঁদপুরের ২২তম দৈনিক পত্রিকা হিসেবে পথচলা শুরু হলো দৈনিক এই পত্রিকাটির।

অনুষ্ঠানে দৈনিক নয়া প্রভাতের সম্পাদক ও প্রকাশক শেখ মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

এদিকে অনুষ্ঠানে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ৩ জনকে সম্মাননা প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন: করোনাকালীন সময়ে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার জন্য ইসলামী আন্দোলনের তৎকালীন সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত ও ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন চাঁদপুরের মাধ্যমে চাঁদপুরে সামাজিক কার্যক্রম বিশেষ অবদানের জন্য জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকাশ খান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীর অনেক নামী-দামি পত্রিকা এখন বন্ধের পথে। তবে উন্নত রাষ্ট্রেগুলোর মধ্যে লন্ডন শহরের মানুষ তার দৈনন্দিন কাজ শুরু করেন পত্রিকা পড়ার মধ্য দিয়ে। এটি তাদের কালচার। এটি একটি সামাজিক শিক্ষা।

তিনি বলেন, বর্তমান সময়ের তরুণেরা মোবাইলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় অপচয় করে। তারা যদি অন্তত পত্রিকা পরে তাদের জ্ঞান বিকশিত হবে। সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের ধারণা তৈরি হবে। তাই প্রত্যেকের উচিৎ নিয়মিত পত্রিকা পড়া। তার তার অবশ্যই জ্ঞানের পরীধি বৃদ্ধি পাবে।

তিনি দৈনিক নয়া প্রভাত এর কলা কুশলীদের উদ্দেশ্যে বলেন, দৈনিক নয়া প্রভাত বস্তু নিষ্ঠতায় সকল নিবেদিত জনগণের কথা বলবে, মাদক ও সন্ত্রাস দমনে আপোসহীন অবস্থানে থাকবে আমি আশা করি।

পত্রিকার প্রধান সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদি, সাধারণ সম্পাদক এম এ লতিফ, এনসিপির চাঁদপুর জেলার আহ্বায়ক মাহবুব আলম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মেঘনা বার্তার প্রকাশক ও সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন মিলন, এসএ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি জিএম শাহিন, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, দৈনিক নয়া প্রভাত এর যুগ্ম সম্পাদক রশিদ বেলাল, ভারপ্রাপ্ত সম্পাদক জামাল সাকিব, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাওন পাটওয়ারী, এখন টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, দৈনিক নয়া প্রভাতের বার্তা সম্পাদক নজরুল ইসলাম আতিক, ছাত্র ফোরামের সাইফুদ্দিন নিশান, ছাত্রশক্তির আহ্বায়ক সাগর হোসেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা আল-আমিন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন