প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ । ১১:৪২ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উনকিলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীর্ক্ষার্থীদের দোয়া ও কোরআন খতম

অনলাইন ডেস্ক

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তি উপজেলার অন্যতম বিদ্যাপীঠ হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী উনকিলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে কোরআন খতম, খতমে ইউনুছ, মিলাদ ও দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৭ ই নভেম্বর রবিবার সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিবাভক সদস্য আজিজুর রহমান, মিজানুর রহমান, বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মহিউল ইসলাম, পেশ ইমাম মো: রোকনুজ্জামান মোল্লা প্রমুখ। মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, পরীক্ষার্থীবৃন্দ, স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম,ও সুধীজন উপস্থিত ছিলেন।

বিদায়ী পরীক্ষার্থীবৃন্দ প্রত্যেকে পৃথকভাবে কোরআন খতম, ও খতমে ইউনুছ হেফজ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন