চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিন রালদিয়ায় সম্পত্তিগত বিরোধের জের ধরে মাদক ব্যবসায়ীর সন্ত্রাসী হামলায় ব্যাপক মারধর করে ২ জনকে আহত করা হয়েছে। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহত ব্যাক্তির বৃদ্ধ মা একুতি বেগম।
ঘটনার বিবরনে জানাযায়, সেমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আপন ভাতিজা কর্তৃক ফুফি ও চাচাকে দেশীয় দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে গুরুতর আহত কর। হামলায় আহতরা হচ্ছেন দক্ষিন রালদিয়া গ্রামের মৃত ছামেদ আলী গাজীর মেঝ ছেলে দেলোয়ার গাজী (৩৭) মেয়ে রাহিমা বেগম (৩৮)। আহত দেলোয়ার হোসেনকে বাচাঁতে গিয়ে একই গ্রামের কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। বর্তমান তার হাসাপাতাল চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, দক্ষিন রালদিয়া গ্রামের মৃত ছামেদ আলী গাজীর স্ত্রী একুতি বেগম জানান তার বড় ছেলে মুখলেছ গাজী ও তার মাদক ব্যবসায়ী ছেলে হাসন গাজী (২৬) এবং হোসেন গাজী (২৩) তারা চাচার সম্পত্তিতে জোর করে ঘর নির্মাণ করলে তার চাচা ও দাদু একুতি বেগম বাঁধা প্রদান করলে সে বিভিন্ন স্থান থেকে অজ্ঞাত সন্ত্রাসী ভাড়া করে তার মেঝ চাচা দেলোয়ার ও ফুফি রহিমা বেগমকে দাড়ালো অস্ত্র দিয়ে গুরুত্বর আহত করে।
এমকি তাদের রান্নাকরা ঘরে ব্যাপক ভাংচুর করে। বাড়ির আশেপাশের লোকজন মোখলেস গাজীর ছেলেদের বাধা দিলে তাদেরকে প্রাননাশের হুমকি ধুমকি দেয়। স্থানীয় লোকজনরা নাম প্রকাশ্যে জানান মোকলেস গাজীর দুই ছেলে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করে এলাকার পরিবেশ নষ্ট করতেছে। ইতিপূর্বে তাদেরকে কয়েকবার মাদক সেবন ও বিক্রিতে বাধা দিলে তারা সবাইকে প্রাণের নাশের হুমকি ধুমকি দিয়েছেন।
অভিযোগের বিষয়ে মুখলেস গাজী ও তার ছেলেদের সাথে ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা জানায় আমরা আমাদের দাদার সম্পত্তিতে ঘর নির্মাণ করিতেছি। হামলার বিষয়ে জানতে চাইলে তারা বলেন তার চাচার হামলায় সে ও তার বোন আহত হয়েছে।

অনলাইন ডেস্ক