প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী করতে হবে : লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। এই সময়ে জনগণ তাদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আবারও ভোটাধিকার ফিরে পাওয়ার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগ করে তারুণ্যে অহংকার তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী করতে সহযোগিতা করতে হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ধারাবাহিক গণসংযোগ ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
লায়ন হারুনুর রশিদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন জনগণের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। ভোটের মাধ্যমেই নিজেদের মতামত ও প্রত্যাশা প্রকাশ করা সম্ভব। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতীক হচ্ছে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’। এই প্রতীকে ভোট দিয়েই গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে।
তিনি বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এসব কর্মসূচিতে নারীদের কল্যাণ, অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার নানা উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। এ কর্মসূচির সুফল পেতে হলে ভোটাধিকার প্রয়োগের কোনো বিকল্প নেই। জনগণকে সচেতনভাবে ভোট দিয়ে নিজেদের অধিকার নিশ্চিত করতে হবে।
বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপি একটি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাজনৈতিক দল। দল ও প্রতীকের বাইরে অন্য কোনো প্রতীকে বিভ্রান্ত না হয়ে ধানের শীষের পক্ষেই অবস্থান নেওয়ার জন্য নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি।
পথসভা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাছির আহাম্মেদ, বিএনপি নেতা সুমন মেম্বার, সুমন হাওলাদার, আজাদ পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্যের পুত্র সাদমান সাকিব অপূর্ব, স্বেচ্ছাসেবক দল নেতা মানিক পাটওয়ারীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন