আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ওয়ার্ডের তালুকদার বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ৮নং বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী।
৮নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ মিজির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক আরো বক্তব্য রাখেন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বেপারী, সাধারণ সম্পাদক অলিউল্লাহ বেপারী, যুবদল নেতা মাহাবুব মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, স্বেচ্ছাসেবক দল নেতা মুকবুল হোসেন তালুকদার, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মল্লিক, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমগীর গাজী, সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন