প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি হলেন এমরান হোসেন রাজন

নিজস্ব প্রতিনিধি

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এমরান হোসেন রাজন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সিইও শাহ জানুল ইসলাম পলাশ ও অনুষ্ঠান পরামর্শক কুতুবউদ্দিন বখতিয়ার তাঁর হাতে নিয়োগপত্র ও পরিচয়পত্র তুলে দেন।

এমরান হোসেন রাজন বর্তমানে জাতীয় দৈনিক আমার সংবাদ, ইংরেজি দৈনিক দ্য ডেইলি পোস্ট এবং স্থানীয় দৈনিক আদিবাংলা পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক রূপসী বাংলাসহ স্থানীয় ও জাতীয় দৈনিকে অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও এমরান হোসেন রাজন সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং জনহিতকর কাজে সবসময় সক্রিয়। আগামী দিনে তার পেশাগত দায়িত্ব পালনে সহকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন