প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ধানের শীষের পক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের প্রচারণা

মনিরুল ইসলাম মনির
চাঁদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (হাবিব), মোবারক হোসেন এর নেতৃত্বে ছেংগারচর পৌর শহরের বাজার এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়। এ সময় ছাত্রদল নেতারা আসন্ন নির্বাচনে চাঁদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনকে‌ ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষিকার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
এ সময় ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাইমুন প্রধান, ছেংগারচর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুর রহমান মুন্না, গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি প্রিন্স সম্রাট মুস্তাকিম, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা তাসভীর আহমেদ আপন,  তোলারাম কলেজ ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারেক, ছেংগারচর কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল ইসলাম সরকার, যুগ্ম আহ্বায়ক নিহা মনি, ইমন মোল্লা, ফরহাদ হোসেন, মোঃ সুজন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম তালুকদার’সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন