প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া- সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান, গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন স্বপ্নবাজ এর আয়োজনে বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া- সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রদর্শন করে। এরপর দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মেতে ওঠে।

স্বপ্নবাজ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

জাঁকজমকপূর্ণভাবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে ও স্বপ্নবাজ সংগঠনের সিনিয়ার সহ-সভাপতি মোঃ কাজী হোসাইন আহমেদ ও বিদ্যালয় সরকারি শিক্ষক কামরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান রাসেল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন কেসলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসবক শফিকুল ইসলাম স্বপন পাঠান, সাবেক ব্যাংকার মাহবুবুর রহমান, এডভোকেট আনিছুর রহমান, অধ্যাপক কাউছার হোসেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ রাসেল পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহার আহমেদ মজুমদার, সমাজসেবক রফিকুল ইসলাম প্রধান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য খোরশেদ আলম, বিশিষ্ট সমাজসেবক বশির উল্লাহ রোকন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। বর্তমান প্রজন্মকে মেধাবী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজন। স্কুলের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরো বলেন,শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন স্বপ্নবাজ সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, এ ধরনের একটি চমৎকার অনুষ্ঠান করার জন্য। এই সংগঠনটি এলাকায় সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক অঙ্গনে বেশ ভূমিকা পালন করে আসছে। এই সংগঠনের মাধ্যমে এই এলাকার শিক্ষার মান উন্নয়ন অনেকটাই পরিবর্তন হবে। সংগঠনে আমরা সফলতা করছি।

এ সময় স্বপ্নবাজ সংগঠনের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুলাইমান হোসেন তানভীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া খান তুহিন, আইন বিশেষ সম্পাদক নুরুল আমিন, কোষাধ্যক্ষ আসার হাবিব, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান হৃদয়, সদস্য জহিরুল ইসলাম, মীর মনির হোসেন, মোজাম্মেল হোসেন চৌধুরী, মোঃ সুমন, আনোয়ার হোসেন মিয়াজী, ইকবাল হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একের পর এক নাচ ও জনপ্রিয় গান পরিবেশন করে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানের শেষে স্বপ্নবাজ সংগঠনের পক্ষ থেকে এলাকার বিভিন্ন গুণীজন, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্রীড়া , সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়দের মাঠে পুরস্কার বিতরণ করা হয় ‌।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন