প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি : মাও: বিল্লাল হোসাইন মিয়াজী

নিজস্ব প্রতিনিধি

ফরিদগঞ্জের মানুষ চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

বৃহস্প্রতিবার ০৫ জানুয়ারী সকাল থেকে গনসংযোগ ও ৬নং গুপ্টি ইউনিয়ন লাউতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা বিল্লাল মিয়াজী বলেন, ‘অতীতে কোনো সরকারের সময় দুর্নীতি কমেনি। এখন আমরা যাদের সঙ্গে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তারা যখন ক্ষমতায় ছিল, সে সময় বাংলাদেশ দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা যদি দেশকে আবার দুর্নীতি, নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাই, তাহলে তাদের ভোট দিতে হবে। আর যদি একটি নিরাপদ, দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ চাই, তাহলে দুর্নীতি–নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ ১১-দলীয় জোটকে ভোট দেবেন। জামায়াতে ইসলামী হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না।’

নতুন দেশ গড়তে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘৫৪ বছরের ব্যর্থতার রাজনীতির ইতিহাসের পর জীবনের বিনিময়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে, সেটি নতুন বাংলাদেশ গড়ার জন্য। মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে পরিবর্তনের জন্য। তারই একটি প্রতিফলন হচ্ছে, আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশ পরিবর্তনের পক্ষে মানুষের গণজোয়ার এবং ঢেউ।’

তিনি আরো বলেন বলেন, ‘জামায়াতে ইসলামী দেশে নৈরাজ্য চায় না। আমরা হত্যা ও লুটের রাজনীতি চাই না। আমরা জনগণের হানাহানির রাজনীতি চাই না। আমরা অধিকারহীনতার রাজনীতি চাই না। ফ্যাসিবাদ এবং আধিপত্যের রাজনীতির কোনোটাই আমরা চাই না। আমরা দেশের শান্তি চাই, আমরা চাই শান্তির রাজনীতি। আমরা ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ করব। এটা আমাদের কথার কথা না, এটা আমাদের পরীক্ষিত সত্য। ২০০১ সালের নির্বাচনের পর ৪৪ জন মন্ত্রী ছিলেন, এর মধ্যে জামায়াতের দুজন ছিলেন। সেই সময়ে এই দুজনের বিরুদ্ধে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া পায়নি।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ মান্নান খাঁন, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: ইউনুস হেলাল, চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, মাওলানা সিদ্দিকুর রহমান, জামিরুল ইসলাম বি এস সি সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় জামায়াত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পথসভা ও মিছিল করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন