প্রকাশের সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ধর্মের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে না : আপেল প্রতীকের প্রার্থী মাহমুদ নয়ন

নিজস্ব প্রতিনিধি

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোণীত চাঁদপুর ৫(হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আপেল প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী ও চাঁদপুর জেলা সভাপতি মোঃ মাহমুদ হাসান নয়ন নির্বাচণী ইশতেহার ও সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বলেন, ধর্মের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে না। রাষ্ট্র হবে সার্বজনীন। যেখানে ধর্ম, বর্ন নির্বিশেষে সকলের অংশ গ্রহণ সমান হবে।

৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে হাজীগঞ্জ দলীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, শ্রেণি বৈষম্য বিমোচক কার্যক্রম বাধ্যতামূলক করা হবে। ফতোয়াবাজীর নামে মবসন্ত্রাস বন্ধ ও জঙ্গীবাদ বিরোধী কার্যক্রম গ্রহণ করা হবে। রাজনৈতিক দল সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে। নিপীড়ক রাষ্ট্র ছাড়া সকলের সাথে সুসম্পর্ক রাখতে হবে।

এ সময় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলামের উপস্থাপনায় সংগঠনের ইশতেহারের ৪৯টি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোঃ মাহমুদ হাসান নয়ন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসাইন, অর্থ সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক শাহাদাত হোসাইন, হাজীগঞ্জ উপজেলা প্রচার সম্পাদক দিদার আহমেদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক মেহেদি হাসান প্রমুখ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোঃ মাহমুদ হাসান নয়ন বলেন, মানবিক রাজনীতি প্রতিষ্ঠায় গণতন্ত্র সহ যে কোনো ধরণের সংস্কার সময়ের দাবী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন