প্রকাশের সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুর-১ আসনে জামায়াত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফির ইশতেহার ঘোষণা

মোঃ রাছেল, কচুয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কচুয়ায় বাংলাদেশ জামায়াতের মনোনীত প্রার্থী ১১ দলীয় ঐক্যবন্ধ জোট সমর্থিত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফির তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার বিকেলে কচুয়া বিশ্বরোডস্থ তৃপ্তি হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের উপস্থিতিতে আধুনিক ও দুর্নীতিমুক্ত কচুয়া গড়ার লক্ষ্যে ১৬ মৌলিক ও ৫৪টি সাব পয়েন্ট নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা দেন। সাবেক ছাত্র নেতা মোঃ শাহাদাত হোসেন আবু নছর আশরাফির পক্ষে এ ইশতেহার পাঠ করেন।

১৬টি মৌলিক বিষয়গুলো হলো, নির্বাচনী ইশতেহারে ঐক্যবদ্ধ কচুয়া, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, নাগরিক সেবা, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলার উন্নতি সাধন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, চাঁদাবাজ ও মাদকমুক্ত কচুয়া গঠন, নারী ও শিশু শিক্ষার উন্নয়ন, বেকারত্ব নিরসন, গ্রামীণ সমাজ উন্নয়ন, কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের সেবা নিশ্চিতকরণ, ধর্মীয় সম্প্রতি ও শান্তিপূর্ণ সহাবস্থান, উলামায়ে কেরাম ও শিক্ষক সমাজের প্রকৃত মর্যাদা নিশ্চিতকরন, সংস্কৃতি ও বিনোদন জবাবদিহিতা বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস সুরার সদস্য ও চাঁদপুর জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, এনসিপির কচুয়ার প্রধান সমন্বয়ক ডাঃ আরিফুল রহমান, বাংলাদেশ খেলাফত মসজিলসের উপজেলা সভাপতি মাও. আদিলুর রহমান, উপজেলা আমির অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্র শিশির ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল, পৌর আমির জাকির উল্যাহ্ শাজুলি, উত্তর কচুয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক এমদাদ উল্লাহ্, সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ভোটারগণ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন