চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে উঠান বৈঠকের আয়োজন করেছেন বিএনপি ও গণঅধিকার পরিষদ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সকদী পাঁচগাঁও আল হেরা ওয়াহিদিয়া একাডেমি মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা এমন একটা শাহমাহমুদপুর ইউনিয়ন তৈরি করতে চাই, যে শাহমাহমুদপুরে দিন-রাত মানুষ নির্ভয়ে চলতে পারে। লেখাপড়ার মানোন্নয়নে ভালো শিক্ষক নিয়োগ দানে আমাদের নেতা তারেক রহমানের অঙ্গীকার। আপনারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিন। তিনি প্রধানমন্ত্রী হলে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। বিএনপি ও গণঅধিকার পরিষদ জনগণের পাশে থাকবে।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও রামপুর ইউনিয়ন বিএনপির যৌথ সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা ওলামা দলের সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেল, সদস্য সচিব মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সামিউল প্রধান, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন মেহেদী, সাবেক সহ সভাপতি বাকের খন্দকার, আবু তাহের খোকন, জেলা যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি ইমান এইচ গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল মিজি, রামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হানিফ কাকন সহ বিএনপি ও গণঅধিকার পরিষদ এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন