প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ধানের শীষে ভোট দিলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি আর থাকবে না : ড. আ ন ম এহছানুল হক মিলন

মোঃ রাছেল ও আবু সাঈদ, কচুয়া থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কচুয়ায় বিএনপির ধানের শীষের প্রার্থী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন। রোববার বিকেলে কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রফেসর নওশের আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. আনম এহছানুল হক মিলন।

এসময় তিনি বাজারের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা শুনেন ব্যবসায়ীদের কাছ থেকে। কচুয়া বাজারে ব্যবসায়ীদের আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য তিনি বলেন, আমি আওয়ামী লীগকে বলবো আপনারা যারা কচুয়াতে আছেন, তারা নিশ্চয়ই ব্যাংক লুট, চাঁদাবাজি, সন্ত্রাসী করেননি, আপনাদের প্রতীক নেই, কিন্তু আগামীতে তো আসবে, আপনাদের দল তো নিষিদ্ধ করা হয়নি। ১৯৯৬ ও ২০০১ সালে আমি এমপি হয়েছিলাম আপনাদের ভোটে। নকল প্রতিরোধ করেছিলাম। ধানের শীষে ভোট দিলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি আর থাকবে না। আমি এম পি নির্বাচিত হলে কচুয়া থেকে সকল দুর্নীতির মুলোৎপাটন করা হবে। কচুয়া হবে সন্ত্রাস, মাদক, ইভটেজিং ও রাহাজানী মুক্ত। কচুয়ায় কোন বিভাজন থাকবেনা। সকল ধর্মের লোক নিরাপদে থাকবে। সকল অঞ্চলের সুষম উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হবে।

তিনি আরো বলেন, কচুয়া বাজারের লীজ কৃত দোকান ভিটি গুলো বহুতল ভবন নির্মাণ, কচুয়া বাজার সংলগ্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় স্থাপন, বাজার সংলগ্নে মিনি ইপিজেড, পাবলিক টয়লেট স্থাপন ,কসাইখানা অন্যত্র স্থানান্তর, কচুয়া বাজারের সড়ক সমূহে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ও বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলছেন। আপনাদের ভোটে ইনশাআল্লাহ আমি এমপি নির্বাচিত হয়ে অবশ্যই এই দাবিগুলো পূরণ করব।

এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন