আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর–৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের সমর্থনে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ও টামটা দক্ষিণ ইউনিয়নে বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী গণসংযোগ, বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেল ৩টায় টামটা উত্তর ইউনিয়নের ওয়ারুক বাজারে এ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে নেতাকর্মীরা টামটা উত্তর ও টামটা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগ করেন। পরে ওয়ারুক মেডিল্যাব হাসপাতাল এলাকা থেকে শুরু হয়ে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ওয়ারুক স্টেশন বাজার পর্যন্ত গণমিছিলটি অগ্রসর হয়ে সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন টামটা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ উল্লাহ মিয়াজী এবং টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আখন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনকল্যাণভিত্তিক সামাজিক নিরাপত্তা ও কর্মমুখী কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কোনো নাগরিকের ওপর জুলুম, নির্যাতন, হয়রানি কিংবা মিথ্যা মামলা দেওয়া হবে না। তিনি আরও বলেন, বেকারত্ব দূর করতে বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে। সাধারণ মানুষের কল্যাণে রেশন কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড ও আধার কার্ড চালু করা হবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও আউটসোর্সিং খাতে যুবসমাজকে সম্পৃক্ত করা হবে। তিনি নেতাকর্মীদের অপপ্রচার ও গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ রুপম পাটওয়ারী, কেন্দ্রীয় বিএনপির নেতা ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম মিন্টু, মেহের কলেজের সাবেক ভিপি ও সহ-সভাপতি শাহ মোঃ আলী, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটওয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব উপজেলা সাবেক চেয়ারম্যান শুক্কুর পাটওয়ারী, পর্তুগাল বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা মাসুদ, ইতালি বিএনপি ও সাবেক ছাত্রনেতা আনোয়ার, অস্ট্রেলিয়া প্রবাসী বিএনপি নেতা ফয়সাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ, ছাত্রদলের সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু এবং শ্রমিক দলের সভাপতি মোঃ হেলাল উদ্দিন দুলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন টামটা উত্তর ইউপি বিএনপি নেতা মমতাজ উদ্দিন, টামটা উত্তর ইউপির সাধারণ সম্পাদক কিরণ মুন্সি, সাবেক সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল, যুগ্ম সম্পাদক গোলাম ফারুক সাগর, আলাউদ্দিন হেলাল মুন্সি, বিএনপি নেতা ইকরামুল হাওলাদার রহিম, রবিউল আলম, সৈয়দ আহমেদ দুলাল, যুবদল সভাপতি মোঃ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
টামটা দক্ষিণ ইউনিয়নে উপস্থিত ছিলেন ইউপি বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুবদলের সভাপতি মমিন শিকদার, সাধারণ সম্পাদক দিদার মজুমদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান রাজু, সাধারণ সম্পাদক নবীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মোঃ মাসুদ রানা