প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সকল নাগরিকগণ দাড়িপাল্লার প্রার্থীর কাছে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ : শাহজাহান মিয়া

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শাহজাহান মিয়ার উদ্যোগে নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার( ৮ ফেব্রুয়ারী) বাদ আসর চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্তরে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে সমাবেশ শুরু হয়। পরে মিছিল শুরু হয়ে জোড়পুকুর পাড়, নতুনবাজার, হাজী মহসিন, চাঁদপুর সরকারী কলেজের সামনে দিয়ে তালতলা হয়ে বাসস্টেশন গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মো: শাহজাহান মিয়া।

তিনি বলেন, বিগত সময়ে আমি চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি, কেউ বলতে পারবেনা আমার মাঝে কোন দুর্নীতি অথবা স্বজন প্রীতি অথবা দলীয়করণ পেয়েছে। আলহামদুলিল্লাহ, সেই অভিজ্ঞতা থেকেই চাঁদপুর হাইমচর বাসির সেবা করতে চাই। নিরাপদ চাঁদপুর গড়তে চাই। সকল নাগরিকগণ দাড়িপাল্লার প্রার্থীর কাছে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। চাঁদপুরকে আমরা মহানগরীতে রূপান্তর করতে চাই।

তিনি আরো বলেন, আমরা আপনাদেরকে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেব। নিরাপদ চাঁদপুর আপনাদেরকে উপহার দেব। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করিনা। সকলকে নিয়ে সাম্যের বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের নারী পুরুষ সুন্দরভাবে বসবাস করবে। বাংলার মাটিতে আমরা সন্ত্রাসবাদ চাঁদাবাজদের দেখতে চাই না, আমরা সকলেই শান্তি চাই।

চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও সদর আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের চাঁদপুর জেলার সহসভাপতি মাও: মোহাম্মদ আলী, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী প্রভাষক আবুল কালাম আজাদ, এনসিপির জেলা আহবায়ক মাহবুব আলম।

আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা বিশিষ্ট সমাজসেবক আব্দুস শুকুর মস্তান, অতিরিক্ত পিপি(নারী ও শিশু) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব তামিম খান, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মোঃ নোয়াইমসহ ১১দলীয় জোটের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন