প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে ধানের শীষের পক্ষে খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা ও মিছিল করেছে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি।

রবিবার (৮ ফেব্রুয়ারী) সকালে ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও সড়ক প্রদক্ষিণ করে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ, মিছিল ও গণসংযোগ করা হয়। এসময় ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। পরে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন দলীয় নেতাকর্মীসহ মহিলা দলের কর্মীরা।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা তাজুল ইসলাম, মতিন মেম্বার, যুবদল নেতা ছুটন মীর, শাহাদাত প্রধান, হেলাল প্রধান, হোসেন মিয়াজী, জামাল মিয়াজি, ইয়াসিন বেপারি সহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন