প্রকাশের সময়: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ । ৩:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে প্রয়াত নেতা ও নেতাদের স্ত্রীর কবর জিয়ারত করলেন সাবেক এমপি শামসুল হক ভূঁইয়া

অনলাইন ডেস্ক

এস. এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক প্রয়াত আবুল কাশেম কন্ট্রাক্টর ও জেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক গণপরিষদ সদস্য মরহুম এডভোকেট সিরাজুল ইসলামের সহধর্মিণী এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমানের মায়ের কবর জিয়ারত করেন জেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

রবিবার দুপুরে ফরিদগঞ্জ পৌর এলাকার চরসাফুয়ায় মরহুম ও চরকুমিরা গ্রামের পাটওয়ারী বাড়িতে মরহুমার পারিবারিক কবরস্থানে উনাদের রুহের মাগফেরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, যুগ্ম-সাধারন সম্পাদক আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, সদস্য খোরশেদ আলম মিন্টু, ইকবাল হোসেন মিয়াজি, বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ, রুপসা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাউছার উল আলম কামরুল, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহাম্মেদ রাসেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, হাজী সফিকুর রহমান, সদস্য জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন