প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন : মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

সাইদ হোসেন অপু চৌধুরী

শেষ সময়ের প্রচারণা এবং গণসংযোগে নির্বাচনী মাঠ সরগরম রেখেছেন চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ।

রোববার (৮ ফেব্রুয়ারি) ও সোমবার (৯ ফেব্রুয়ারি তিনি হাইমচর উপজেলা এবং চাঁদপুর সদর উপজেলার বাগাদী, বালিয়া, চান্দ্রা, শাহমাহমুদপুর ও চাঁদপুর পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেন। তিনটি পিক-আপে করে দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে রোড শোর মাধ্যমে তিনি এসব এলাকায় গণসংযোগ করেন। প্রার্থী আহসান উল্লাহ নিজেই এতে নেতৃত্ব দেন। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবিরসহ আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা, যুবসেনার নেতৃবৃন্দ।

গণসংযোগকালে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, চাঁদপুরকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি বাসযোগ্য নিরাপদ জনপদ হিসেবে গড়তে চাই। আর সদর এবং হাইমচরের চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে চাই। যেখানে অবহেলিত এই জনপদের মানুষগুলোর চিকিৎসা, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। চরের মানুষগুলো নিজেদের এলাকায়ই চিকিৎসার ব্যবস্থা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা হবে। জনগণের সেবক হিসেবে এসব কাজ করার জন্যে তিনি চাঁদপুর সদর ও হাইমচরবাসীকে মোমবাতি মার্কায় ভোট দেয়ার জন্য অনুরোধ জানান।

তিনি বলেন, আমি কথা দিচ্ছি আমার দ্বারা কারো হক নষ্ট হবে না, অধিকার ক্ষুণ্ণ হবে না, কোনো নাগরিক আমার দ্বারা অসম্মানিত হবে না। আমি জনগণের সেবক হয়ে থাকতে চাই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন