প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হাজীগঞ্জে এনসিপির প্রচারণা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত করার লক্ষ্যে প্রচারণা কর্মসূচি পালন করেছে উপজেলা এনসিপি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে হাজীগঞ্জ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে হাজীগঞ্জ উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদ রাকিব ও সাধারণ সম্পাদক তানিলের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বাজারের বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ, পথচারীদের সঙ্গে মতবিনিময় এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

সংক্ষিপ্ত পথসভায় নেতারা বলেন, গণভোট একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের মতামতই সবচেয়ে বড় শক্তি। তারা উপস্থিত জনগণের উদ্দেশে গণভোটের গুরুত্ব তুলে ধরে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

প্রচার কার্যক্রম চলাকালে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও তরুণদের সঙ্গে নেতাকর্মীদের আলোচনা করতে দেখা যায়। এ সময় বাজার এলাকায় উৎসাহী মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

এনসিপি নেতারা জানান, গণভোটকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও ধারাবাহিকভাবে এ ধরনের প্রচারণা চালানো হবে। তারা আশা প্রকাশ করেন, গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ের পথে এগিয়ে নেবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন