প্রকাশের সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:১৩ এম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

“নিরপেক্ষতা ও সততায় কোনো ছাড় নয়, অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে দমন করা হবে” চাঁদপুর পুলিশ সুপার

মাসুদ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং করেছে চাঁদপুর জেলা পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সকালে পুলিশ লাইনস মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সর্বোচ্চ সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন তিনি। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত ও দায়িত্বশীলভাবে মোকাবেলার নির্দেশও দেওয়া হয়।

পুলিশ সুপার বলেন, নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার আহ্বান জানান তিনি।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. জাবীর হুসনাইন সানীব ও সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন