প্রকাশের সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুর–১ কচুয়া আসনে ২৭টি ঝুঁকিপূর্ণসহ ১১০ কেন্দ্রে নির্বাচনি সামগ্রী বিতরণ

মোঃ রাছেল, কচুয়া

চাঁদপুর–১ (কচুয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৭টি ঝুঁকিপূর্ণসহ মোট ১১০টি কেন্দ্রে নির্বাচনি সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে উপজেলা পরিষদ কার্যালয় থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, রেজিস্টারসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে সেগুলো কেন্দ্রে পাঠানো

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান (রাসেল) জানান, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের লক্ষ্যে পুলিশের বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া দায়িত্ব পালন করবেন ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ হাজার ৪শত ৩০ জন আনসার সদস্য, প্রায় ৩শত জন পুলিশ সদস্য, সেনাবাহিনীর ৬টি টিম, বিজিবির ২টি টিম এবং র‍্যাব ও আনসারের আরও ২টি টিম।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বোরহান উদ্দিন বলেন, এবারের নির্বাচনে অতি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের বডি ওর্ণ ক্যামেরা থাকবে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অনলাইন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অফলাইন ক্যামেরা থাকবে। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে নির্বাচনী এলাকা।

একই দিন সকালে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান রাসেল, মেজর মাহমুদ সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হাই ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বোরহান উদ্দিন বক্তব্য দেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন