প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর-৩ আসনের শাহমাহমুদপুর ইউনিয়নে ৯৫০ ভোটে জয়ী ধানের শীষের প্রার্থী

মাসুদ হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে বেসরকারিভাবে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ইউনিয়নের ২টি অস্থায়ী কেন্দ্র সহ ৭টি কেন্দ্রে ১৩ হাজার ৯৪৪ ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রাপ্ত বৈধ ভোট পড়েছে ১৩ হাজার ৬৮০ টি। তার মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক পেয়েছেন ৭ হাজার ১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শাহাজাহান মিয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৯ ভোট। অন্য ৫ প্রার্থীও কিছু ভোট পেয়েছেন।
ইউনিয়নের ৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রেই ধানের শীষ প্রতীক বিজয় লাভ করে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির বাড়ির সম্মুখ পুরুষ কেন্দ্রে ৮৮ ভোটে দাঁড়িপাল্লা জয় লাভ করে। অন্যান্য কেন্দ্রগুলোর মধ্যে কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ১ হাজার ২২ ভোট ও দাঁড়িপাল্লা প্রতিক পেয়েছে ৭১৬ ভোট। কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ৬১৪ ভোট ও দাঁড়িপাল্লা প্রতিক পেয়েছে ৫২১ ভোট। শাহাতলী জিলানী চিশতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীক ১ হাজার ২৪১ পেয়েছে ভোট ও দাঁড়িপাল্লা প্রতিক পেয়েছে ১ হাজার ৫৪ ভোট।
পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জাবালে নূর ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ১ হাজার ৪৫৭ ভোট ও দাঁড়িপাল্লা প্রতিক পেয়েছে ১ হাজার ৪৮৪ ভোট। লোধেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে পেয়েছে ১ হাজার ৪৪৮ ভোট ও দাঁড়িপাল্লা প্রতিক পেয়েছে ১ হাজার ১২০ ভোট এবং মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ১ হাজার ২৩৭ ভোট ও দাঁড়িপাল্লা প্রতিক পেয়েছে ১ হাজার ১৭৪ ভোট।
এদিকে শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত হওয়ার পর প্রায় সবগুলো কেন্দ্রেই দেখা দিয়েছে এক উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন