ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সম্ভাব্য ঐতিহাসিক এ বিজয়কে কেন্দ্র করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাত।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উক্ত দোয়ার আয়োজন সম্পন্ন হয়। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে উক্ত মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম এর মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবু তাহের খোকন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, প্রচার সম্পাদক মাসুদ বেপারী।
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোবারক হোসেন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, চাঁদপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, যুবদল নেতা ফয়সাল হাজী, ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিলন মিজি সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও মুসল্লীগণ।
এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

মাসুদ হোসেন