প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিএনপির নির্দেশনায় শাহমাহমুদপুরের ১নং ওয়ার্ডে বিশেষ দোয়া ও মোনাজাত

মাসুদ হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সম্ভাব্য ঐতিহাসিক এ বিজয়কে কেন্দ্র করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাত।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা ইউনিয়নের দমকের গাঁও জামে মসজিদ ও পল্লী বিদ্যুৎ জামে মসজিদে উক্ত দোয়ার আয়োজন সম্পন্ন হয়।
মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে উক্ত মসজিদের খতিব মাওলানা শাহাদাৎ হোসাইন এবং হাফেজ আহসান হাবিব উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি বিল্লাল ভুঁইয়া, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ছাত্রদল নেতা আবু বক্কর, সিহাব, রাছেল সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও মুসল্লীগণ।
এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন