প্রকাশের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি পলাশ, সম্পাদক তালহা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ২০২৬-২৭ সেশনের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।

নব গঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্টার নিউজ টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাদের পলাশ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার তালহা জুবায়ের।

রোববার শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চতুর্থ তলায় অবস্থিত ফোরামের নিজস্ব কার্যালয়ে সংগঠনের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকরেন।

এ সময় পূর্বের কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে গত ১০ জানুয়ারি চাঁদপুর টেলিভিশনসাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি কাদের পলাশ ও সাধারণ সম্পাদক তালহা জুবায়ের নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি মুনাওয়ার কানন (মাইটিভি), সহ-সভাপতি ওয়াদুদ রানা (বৈশাখী টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক খোকন কর্মকার (নিউজ-২৪), সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন (চ্যানেল আই), কোষাধ্যক্ষ নেয়ামত হোসেন (একুশে টিভি), প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম আতিক (ডিবিসি নিউজ)।

নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করছেন সদ্য সাবেক কমিটির নেতৃবৃন্দ।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন: শরীফ চৌধুরী (আরটিভি), রহিম বাদশা (বাংলাভিশন), আল ইমরান শোভন (চ্যানেল ২৪), রিয়াদ ফেরদৌস (জিটিভি) সোহেল রুশদী (বিজয় টিভি), ফারুক আহম্মদ (সময় টিভি), ইব্রাহীম রনি (যমুনা টিভি)।

এদিকে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ চাঁদপুরের জনদুর্ভোগ, উন্নয়নচিত্র ও বিভিন্ন অসঙ্গতি মানুষের সামনে তুলে ধরতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন