চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মামার মৃত্যুর সংবাদ শুনে ভাগিনার মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের তারাপল্লা পশ্চিম পাড়ার বাসিন্দা হোসেন হাজীর জ্যেষ্ঠ সন্তান আব্দুর রব মারা যান। তার মৃত্যুর সংবাদ শুনে শোকাহত হয়ে পড়েন তার ভাগিনা হাজী সুরুজ মিয়ার ছোট ছেলে জসিম উদ্দিন মিয়া।
পরিবারের সদস্যরা জানান, মামার মৃত্যুর খবর পাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জসিম উদ্দিন। পরে সোমবার দুপুর ২টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্থানীয়রা জানান, স্বল্প সময়ের ব্যবধানে মামা-ভাগিনার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনরা গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিনিধি