ফরিদগঞ্জ শহরের সিটি মার্কেটে প্রখ্যাত সু-ব্র্যান্ড এপেক্স এর শো-রুম উদ্বোধন হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে শো-রুমের ফিতা কেটে এর উদ্বোধন করেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান।
এসময়ে উপস্থিত ছিলেন এপেক্স শো-রুমের কর্ণধার গণমাধ্যমকর্মী শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সিটি মার্কেটের পরিচালক হাফেজ আহাম্মদসহ গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ী।
এপেক্স শো-রুমের কর্ণধার গণমাধ্যমকর্মী শাহাদাত হোসেন জানান, সিটি মাকের্টের এপেক্স শো-রুমটি আমরা নতুন ভাবে সাজিয়েছি। এখানে মান সম্মত সকল ধরনের জুতা পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়ের সুযোগ রয়েছে।

নিজস্ব প্রতিনিধি