প্রকাশের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৩:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালিত

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরী বের করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লার নেতৃত্বে প্রভাতফেরীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় বিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে পুষ্পস্তবক অর্পণ করেন- মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা, তারুণ্যের ঐক্য সামাজিক সংগঠন, জৈনউদ্দিন হাজী বাড়ি ঐক্য সংগঠন, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
পরে সকল ভাষা শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহনাফ আব্দুল কাদির। এসময় উপস্থিত ছিলেন, উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাসিম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন