প্রকাশের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৩:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা

মাসুদ হোসেন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লা, সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজদিদুর রহমান পাটওয়ারী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আল মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরজু খান, সদস্য খলিলুর রহমান, মেহেরাজ হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রকাশ করেন এবং মাতৃভাষার মর্যাদা ও চেতনার গুরুত্ব স্মরণ করেন। প্রতি বছরের ন্যায় এবছরও প্রভাতের এমন উদ্যোগ মূলত ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন ও জাতীয় ঐতিহ্যকে সম্মান জানানোর অংশ হিসেবে নেওয়া হয়েছে। শহীদ বেদিতে উপস্থিত নেতৃবৃন্দ দেশের তরুণ প্রজন্মকে মাতৃভাষার প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি ও শ্রদ্ধাশীল মনোভাব গ্রহণে উদ্বুদ্ধ করারও আহ্বান জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন