শাহরাস্তি উপজেলাতে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও স্থানীয় সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মমিনুল হক- এমপির এর পক্ষে উপজেলা প্রশাসন শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সভাপতি আয়াত আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটনসহ দলীয় নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।আলোচনা সভা শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ শাহাজানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন,মহান ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠা করেনি, এটি আমাদের জাতিসত্তা ও আত্মমর্যাদার ভিত্তি নির্মাণ করেছে। ১৯৫২ সালের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আমাদের সংস্কৃতি, ইতিহাস ও স্বাধীনতার চেতনার ধারক।
তিনি আরও বলেন, ভাষার প্রতি শ্রদ্ধা কেবল দিবস পালনে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনে শুদ্ধ ব্যবহারের মাধ্যমে তা চর্চা করতে হবে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস জানাতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,শহীদদের আত্মত্যাগের চেতনায় মানবিক, অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে। বাংলা ভাষার মর্যাদা রক্ষা করাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের গণতন্ত্র ও অধিকারের সংগ্রামে পথ দেখায়। এই চেতনায় সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অন্যান্যের অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রুপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, সদস্য সচিব এহতেশামুল হক গনি, প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আলী আজগর মোল্লা, সাবেক আহ্বায়ক আবুল কাশেম মিয়াজী, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু ও আদনান নোমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, সদস্য সচিব মোঃ সোলেমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, ওলামাদলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান ও শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারীসহ বীর মুক্তিযোদ্ধারা, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দসহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং শিক্ষক প্রতিনিধি প্রধান শিক্ষক মকবুল হোসেন ও শিক্ষিকা পারভীন আক্তার শ্রদ্ধা জানান।
উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অচিন্তিত কুমার চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, উপজেলা সমাজসেবা অফিসার মো. আবু ইসহাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামছুল আমীন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুব আলম, মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল সাদাফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আশ্রাফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশিকুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ নিজাম উদ্দিন সাম্স, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মেজবাহ উদ্দিন, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ শাহজাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোতালেব খান ও উপজেলা কার্যালয়ের সিএ জসীম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পরে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মোঃ মাসুদ রানা