প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১:২৩ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মোঃ মাসুদ রানা

শাহরাস্তি উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে জহিরুল ইসলাম (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি চোকিদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চোকিদার বাড়ির আব্দুল হান্নানের নির্মাণাধীন নতুন ভবনের তৃতীয় তলায় অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন জহিরুল ইসলাম। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জহিরুল ইসলাম একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, তিনি এ ঘটনায় অবগত নন। স্থানীয়ভাবে এটি একটি  দুর্ঘটনা হিসেবেই জানা গেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন