প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা

সাইদ হোসেন অপু চৌধুরী

বিশ্ব চিন্তা দিবস ও বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা Robert Stephenson Smyth Baden-Powell–এর জন্মদিন উপলক্ষে গার্লস গাইড এসোসিয়েশন, কুমিল্লা অঞ্চলের আওতাধীন নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় গার্লস গাইডে আলোচনা সভা আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মতলব উত্তর উপজেলার গার্লস গাইড এসোসিয়েশনের কমিশনার তাহমিনা বেগম।

বক্তারা বলেন, বিশ্ব চিন্তা দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি আত্মউন্নয়ন, দায়িত্ববোধ এবং বিশ্বভ্রাতৃত্বের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন। অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং গার্লস গাইড সদস্যদের মাঝে নতুন উদ্যম সঞ্চার করে। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন-পাওয়েলের আদর্শ, নেতৃত্বগুণ ও মানবসেবার শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় বিদ্যালয়ের গার্লস গাইড সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন