প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা প্রায় ৭টা ১০ মিনিটে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সেতরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মীর মাহবুবুর রহমান এর তত্ত্বাবধানে এসআই আল আমীন ভূঁইয়া, এএসআই সাদ্দাম হোসেন ও এএসআই ফারুক আহম্মেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে চামটা উত্তর ইউপির সেতরা বেপারী বাড়ি এলাকার সামসুল হকের পুত্র রবিউল (৪৫) কে তার বসতবাড়ির সামনে রাস্তা থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১), ১০(ক) অনুযায়ী শাহরাস্তি মডেল থানায় মামলা (এফআইআর নং–১৩, জি আর নং–৩৫) দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযান সম্পর্কে থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষকে মাদকবিরোধী তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন