প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাড. আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি

মহামান্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হবিগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার(২৩ ফেব্রুয়ারি ২০২৬খ্রি.) আইন মন্ত্রণালয়ের সলিসিটর মো: মঞ্জুরুল হোসেন সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে (অ্যাটর্নি-জেনারেলের পদমর্যাদা) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হল।

একই সঙ্গে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ আদেশ বাতিল করা হল। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, সিনিয়র অ্যাডভোকেট আমিনুল ইসলাম চাঁদপুরের কৃতি সন্তান হবিগঞ্জ মাধবপুর উপজেলার (মহিলা) সাবেক ভাইস চেয়ারম্যান সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এড: সুফিয়া আক্তার হেলেনের স্বামী ও চাঁদপুরের কৃতি সন্তান সাবেক দু’বারের এমপি এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরার ভগ্নিপতি।

এছাড়াও তিনি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর আপন খালু।

জানা গেছে, তিনি সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর অভিনন্দন : এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হবিগঞ্জের কৃতি সন্তান এডভোকেট আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

অ্যাডভোকেট আমিনুল ইসলামের জীবন-বৃত্তান্ত : মো. আমিনুল ইসলাম, পেশা: আইনজীবী (Advocate), বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার-এ নিবন্ধিত, জাতীয়তা: বাংলাদেশী, হবিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)–এর নেতা ও আইনজীবী সংগঠনের জ্যেষ্ঠ নেতা হিসেবে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন/আছেন।

শিক্ষা ও পেশাজীবন : তিনি দীর্ঘ সময় ধরে আইন পেশায় কাজ করছেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর অ্যাপেলেট (Appellate) বিভাগ পর্যন্ত অ্যাডভোকেট হিসেবে নাম নিবন্ধিত। ১৯৯৩ সালের ২৬ মে উচ্চ আদালতের আইনজীবী হিসেবে, এবং পরে ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে সর্বোচ্চ আদালতে অ্যাপেলেট বিভাগের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। তিনি বিভিন্ন মামলায় এবং আইনগত কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে সাংবিধানিক, দণ্ডবিধি এবং উচ্চ-স্তরের আইনি লড়াইয়ে।

সাম্প্রতিক রাজনৈতিক ও কর্মজীবন : ২০২৫ সালের নির্বাচনকালে তিনি বিএনপির কেন্দ্রীয় আইনজীবী ফোরাম-এর সহ-সভাপতি হিসেবে কাজ করেছেন এবং হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসাবে গণমনোনয়ন বিষয়ে চর্চা এসেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT)-তে দায়িত্ব ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে, তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT)-এর প্রধান প্রসিকিউটর (Chief Prosecutor) হিসেবে নিয়োগ করা হয়েছে। এই পদে থাকা অবস্থায় তিনি অ্যাটর্নি জেনারেলের মতো মর্যাদা ও সুবিধা পাবেন।

গুরুত্ব : তিনি একজন অভিজ্ঞ অ্যাডভোকেট এবং আইনি সংগঠনের নেতা, যিনি পেশায় দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে বিচার বিভাগ ও রাজনৈতিক/legal পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন