প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে ১৪০ পিস ইয়াবাসহ রাকিব পাটওয়ারী (৩০) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশে ও ওসি (তদন্ত) এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই মো. আবু তাহের, এএসআই জুমায়েত হোসেন জুয়েল, মাসুদুল হক ও মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওয়াপদা সংলগ্ন ইকরা মডেল মাদ্রাসা অ্যান্ড একাডেমি ভবনের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক রাকিব পাটওয়ারী উপজেলার আলী হোসেন পাটওয়ারীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে রাকিব গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে ।”
তিনি আরও বলেন, “মাদক এখন সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পেলে ফরিদগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করা সম্ভব।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন