কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় মহান মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
শনিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দিনের নেতৃত্বে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে র্যালী অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দিনের সভাপতিত্বে উপাধ্যক্ষ মাও.মিজানুর রহমানের পরিচালনায়,বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক আশরাফুল আলম, প্রভাষক আহছান উল্লাহ,আবু ইউসুফ প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় সকল ভাষা শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,মাদ্রাসার উপাধ্যক্ষ মাও.মিজানুর রহমান।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া