শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়,গত সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ১৫ মিনিটে অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আতোয়ার রহমান ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন।
এ সময় শাহরাস্তি পৌর এলাকার ঠাকুর বাজার মোশারফ হোসেনের নকশা দোকানের সামনে পাকা সড়ক থেকে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,জেলার কচুয়া উপজেলার নুরপুর (হাজী বাড়ীর) মোঃ রাসেল রানা (২৬),একই উপজেলার জগতপুর মোঃ শাহ আলম হোসেন (সাগর) (২৭) হেফাজত থেকে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় চাঁদপুর জেলা এর শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং–১৫, তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬; জি আর নং–৩৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১), ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

মোঃ মাসুদ রানা